বড়াইগ্রামে ইউপি সদস্য খুন
জমি নিয়ে বিরোধের জের ধরে নাটোরের বড়াইগ্রামে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য।
নিহত আব্দুস সালাম ওরফে দুখু মিয়া (৩৫) ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
শুক্রবার সকালে উপজেলার বাগডোম গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয় বলে বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন জানিয়েছেন।
তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুখু মিয়ার মৃত্যু হয়।
ওসি ইব্রাহিম হোসেন বলেন, ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মকবুল হোসেনকে (৩০) আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
