ঝিনাইদহে বাসে আগুন, আহত ৫
ঝিনাইদহে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। এতে ৫ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী বাজারে হামলার এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, প্যাসিফিক পরিবহনের বাসটি ময়মনসিংহ থেকে যশোরের বেনাপোল যাচ্ছিল। বিষয়খালী পৌঁছালে ভোর ৪টার দিকে জামায়াত শিবিরকর্মীরা বাস ভাংচুর করে যাত্রীদের নামিয়ে বাসে আগুন দেয়। এ সময় পাঁচ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আগুন নেভায়।
এ সময় ১০টি ট্রাকও ভাংচুর করে শিবিরকর্মীরা।
এছাড়া ভোর রাতে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে একটি ট্রাকে আগুন দেয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতির মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার এই হরতাল পালন করছে ইসলামী ছাত্রশিবির।
