২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় বাসের ধাক্কায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় নিহত সাহেব আলী (২৩) রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাবল্লভপুর এলাকার আব্দুল আজিজের ছেলে।

তিনি সাভারের হেমায়েতপুর এলাকার আমান নিটিং লিমিটেডের শ্রমিক।

সাভার মডেল থানার এসআই শেখ ফরিদ উদ্দিন বলেন, সকালে ৭টার দিকে হেটে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী একটি বাস সাহেব আলীকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।  

বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি জানিয়ে এসআই ফরিদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।