পুঠিয়ায় কিশোরের লাশ উদ্ধার
রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কান্দ্রা গ্রামের একটি গম ক্ষেত থেকে কিশোর মাসুদ রানার (১৬) লাশ উদ্ধার করা হয়।
মাসুদ কান্দা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। গত শুক্রবার থেকে সে নিখাঁজ ছিল।
পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মাসুদ। শনিবার তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
“বৃহস্পতিবার সকালে পচা গন্ধ পয়ে স্থানীয়রা গম ক্ষেতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। মাসুদকে ধরে নিয়ে গিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।”
লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
