ফেনীতে ৩৫ হাতবোমা উদ্ধার
ফেনীর দাগনভূঁঞা উপজেলায় অভিযান চালিয়ে ৩৫টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে।
শনিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ জগৎপুর গ্রাম থেকে এসব হাতবোমা, হাতবোমা তৈরির সরঞ্জাম ও গান পাউডার উদ্ধার করে র্যাব।
ফেনীতে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকীবুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জগৎপুর গ্রামের ডা. সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ সুমনের ঘরে অভিযান চালায় র্যাব।
এ সময় সুমনের ঘর থেকে ৩৫টি তাজা হাতবোমাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে র্যাবের বিস্ফোরক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলো নিস্ক্রিয় করে ক্যাম্পে নিয়ে যায়।
এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান কোম্পানি কমান্ডার।
