২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে নতুন দুই উপ-উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজন উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

তারা হলেন- অধ্যাপক এম এ মতিন ও অধ্যাপক আফসার আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের আচার্য অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার তাদের নিয়োগ দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কলা ও মানবিকী অনুষদের ডিনও ছিলেন তিনি।

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি।

আবু বকর সিদ্দিক জানান, শনিবার ‘শিক্ষা’ ও ‘প্রশাসন’ পর্যায়ে দপ্তর বণ্টনের পর নতুন উপ-উপাচার্যরা কাজে যোগ দেবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে রয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন।