কালকিনিতে ১৫টি বোমা উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে একটি চটের ব্যাগে ১৫টি হাতবোমা পেয়েছে পুলিশ।
রোববার দুপুরে সাহেবরামপুর এলাকার ক্রোকিরচরের একটি বাগানে ব্যাগটি পাওয়া যায় বলে কালকিনি থানার ওসি গাজী শামসুন নূর জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ক্রোকিরচর গ্রামে এক ব্যক্তির বাড়ির বাগান থেকে চটের ব্যাগভর্তি ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
বোমাগুলো কে রেখেছিল, তা জানতে পারেনি পুলিশ।
