২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-ভাতার দাবিতে ডেসটিনির সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক ডেসটিনির সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পত্রিকাটির জব্দ ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবিতে শনিবার মানববন্ধন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে তাদের  দবির প্রতি একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা।

বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন,  দৈনিক ডেসটিনির ব্যাংক একাউন্ট জব্দ করার কারণে এই পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না।

তিনি ডেসটিনি গ্রুপের জব্দ ব্যাংক অ্যাকাউন্ট অবিলম্বে খুলে দেয়ার আহবান জানান।

জাতীয় পতাকায় অগ্নিসংযোগ, শহীদ মিনার ভাংচুর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জায়নামাজ পোড়ানো, সংখ্যালঘুদের উপর নির্যাতন ও তাদের মন্দির ভাঙচুর, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে ২৬ মার্চ প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশের ঘোষণা দেন তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ডেসটিনির ব্যাংক হিসাব ২৬ মার্চের মধ্যে খুলে দেয়ার দাবি জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ডেসটিনির প্রধান বার্তা সম্পাদক আলতাফ মাহমুদ।