২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পো উল্টে কলেজ ছাত্র নিহত

বন্দরনগরীতে টেম্পো উল্টে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার সকালে কোতোয়ালীর জামাল খান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাইফুল (১৮) নগরীর সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

কোতোয়ালী থানার কনস্টেবল অঞ্জন কান্তি রুদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চকবাজার থেকে ‘প্রাইভেট’ পড়ে সিএনজিচালিত টেম্পো করে বেপাড়ী পাড়ায় বাসায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, জামালখান মোড়ে টেম্পোটি উল্টে গেলে সাইফুল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।