২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমনের অবস্থা উন্নতির দিকে

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সুমন মাহবুবের শারিরীক অবস্থা উন্নতির দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

গত ২০ ফেব্রুয়ারি রাত ১টার দিকে বনানীর ঢাকা গেইটের কাছে একটি প্রাইভেটকার পেছন থেকে মোটরসাইকেল আরোহী সুমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই হাত ও পায়ে আঘাত পান তিনি।

জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে একটি অনলাইন জরিপ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বিভিন্নভাবে হুমকি আসার দুই দিনের মাথায় আক্রান্ত হন সুমন।

মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার পর সকালে উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসা নেন। সেখানে হাত ও পায়ের এক্সরে করা হয়েছে। তবে কোনো হাড় ভাঙেনি।

“২৮ ফেব্রুয়ারি বাম হাঁটুর সেলাই কাটা হবে। ডান পা আর দুই হাতের ক্ষতগুলোও শূকাতে শুরু করেছে”, বলেন সুমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিবেদক সুমন মাহবুব সেদিনের ঘটনার বর্ণনায় জানান, একটা গাড়ি পেছন থেকে আসছে বুঝতে পেরে তিনি মোটরসাইকেলের গতি কমিয়ে রাস্তার বাঁ পাশে সরে যান। কিন্তু গাড়িটিও গতি কমিয়ে পেছন থেকে তার মোটারসাইকেল ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।

৩৯ বছর বয়সী এই সাংবাদিক মনে করেন, বিষয়টি পুরোপুরি পরিকল্পিত। 

একটি জনমত জরিপে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে পাঠকের জোরালো মত আসায় গত সপ্তাহে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেও বিভিন্নভাবে হুমকি দেয়া হয়।

পুরনো খবর:

সাংবাদিক সুমন মাহবুব আক্রান্ত