মাগুরা জেলা জামায়াতের আমীর গ্রেপ্তার
পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মাগুরা জেলা জামায়াতের আমীর আলমগীর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আলমগীর বিশ্বাস শ্রীপুর উপজেলা সদর ডিগ্রি কলেজের একজন প্রভাষক।
ওসি জানান, গত ১২ ফেব্রুয়ারি শহরের বরুণাকৈল এলাকায় জামায়াত কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ বাঁধে।
ওই ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলাতেই আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
সংঘর্ষের দিন ঘটনাস্থল থেকেই আরো ১১ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
