২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু সন্তানকে ফেলে ‘দম্পতির পলায়ন’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয় মাসের শিশুকন্যাকে ফেলে ‘বাবা-মা পালিয়েছে’ বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার রূপগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ করেন ‘পালিয়ে’ যাওয়া দম্পতির ভাড়া বাসার মালিক আলতাফ হোসেন।

বাড়িওয়ালার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বলেন, কিছুদিন আগে ফাতেমা ও রফিক হাওলাদার নিজেদের দম্পতি পরিচয় দিয়ে শিশু রাকিবা আক্তারকে নিয়ে ওই বাসায় ওঠেন।

ফাতেমা স্থানীয় নিশান কটন জুট মিলে কাজ করেন। তার বাবা মুকবুল হোসেন এর আগে ২০ বছর ওই বাসায় ভাড়া থেকেছেন।

আলতাফ হোসেন পুলিশকে জানান, সকালে শিশু রাকিবার কান্না শুনে গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় পান। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির বাবা-মায়ের কোন সন্ধান করতে না পেরে শিশুটিকে নিয়ে দুপুর আড়াইটার দিকে থানায় যান তিনি।

বাড়িওয়ালার বাসা থেকে ৮৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলেও পুলিশকে জানিয়েছেন আলতাফ।

রাকিবাকে ওই বাড়িওয়ালার হেফাজতে রাখা হয়েছে।

ভাড়াটেদের স্থায়ী ঠিকানা বাড়িওয়ালার কাছে নেই বলে পুলিশকে জানান বাড়ির মালিক আলতাফ হোসেন।