২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসে আগুন, এসআই প্রত্যাহার

গাজীপুরে হরতাল চলাকালে দুইটি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 11:06 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এসব ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ পাঁচ জামায়ত-শিবিরকর্মীকে আটক করেছে।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টায় হরতাল সমর্থনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদরের বাসন এলাকায় বড়বাড়ি থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসে আগুন দেয়।

গাজীপুর দমকলের কর্মীরা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এরপর পুলিশ বাসন এলাকা থেকে শিবিরের পাঁচ জনকে আটক করেছে। এদের একজন হলেন সাইফুল ইসলাম (২৫)।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানকে জয়দেবপুর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পিকেটাররা গাজীপুর সদরের পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের পাশে চান্দনা-চৌরাস্তা-গাজীপুর সড়কে বলাকা সার্ভিসের একটি মিনিবাসে হরতাল সমর্র্থকরা অগ্নিসংযোগ করে।