পানির ট্যাঙ্কে নেমে ৪ শ্রমিক আহত
রাজধানীর রামপুরার বনশ্রীতে পানির বিজার্ভ ট্যাঙ্ক মেরামত করতে গিয়ে চার শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন, আলম শিকদার (৩৮), মোজাম্মেল (৪০), আল ইসলাম (৪০) ও আবদুর রব (৫০)।
ঢাকা মেডিকেল হাসপাতাল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, দুপুরে বনশ্রীর ‘এ’ ব্লকের ডাক্তার ইমাম হোসেনের একটি ছয়তলা ভবনের নিচতলায় রিজার্ভ ট্যাঙ্ক মেরামত করতে নিচে নেমে আহত হয় ওই চার জন।
একটি বাতির মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। আহতদের মধ্যে আলম ও আল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
