কালীগঞ্জে বিএনপির ৩৩ নেতাকর্মী কারাগারে
সহিংসতা ও ককটেল বিস্ফোরণ মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩৩ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঝিনাইদহের বিচারিক হাকিম মো. আনিসুর রহমান বুধবার এ আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১০ ডিসেম্বর বিএনপি নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাংচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে ১০৫ জনের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সকালে ৩৩ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন নাকচ করে দেন।
