২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন ও আখের মূল্য পরিশোধের দাবি নাটোরে

বকেয়া বেতন-ভাতা ও আখের মূল্য পরিশোধের দাবিতে নাটোরের নর্থবেঙ্গল চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার দুপুরে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, সরকার দেশে উৎপাদিত চিনির মূল্য ৫০টাকা ঘোষণা করলেও আমদানি করা চিনির দাম ৪৩ টাকা। এর ফলে নর্থবেঙ্গল চিনিকলের উৎপাদিত প্রায় ৮৮ কোটি টাকার চিনি অবিক্রিত রয়ে গেছে।

এ কারণে চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা ও চাষিদের আখের মূল্য বাবদ ১২ কোটি টাকা পরিশোধ করা হচ্ছে না।

তারা সরকারকে দেশে উৎপাদিত চিনি বিক্রি করে পাওনা পরিশোধের দাবি জানান।