২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুলছাত্র খুন

নিখোঁজের একদিন পর কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

উপজেলার বেতবাড়িয়া মাঠে শুক্রবার বিকালে লিংকন হোসেনের (১২) লাশ পাওয়া যায়।

লিংকন বেতবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে। সে স্থানীয় ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

খোকসা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার লিংকনের বাবা আজাদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লিংকন পার্শ্ববর্তী চাচা আবুল কাশেমের বাড়ি থেকে মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরছিল। এরপর তার আর খোঁজ মেলেনি।

বিকালে বেতবাড়িয়া মাঠে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো করেছে।

মোবাইল ফোন ছিনিয়ে নিতে লিংকনকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।