২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীর বিচার দলের এজেন্ডা নয়: তোফায়েল

যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের বিচার কোনো দলের এজেন্ডা নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 03:13 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

বুধবার গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় তিনি বলেন, তাদের বিচার আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

মানবতাবিরোধী এই অপরাধীদের বিচারের রায় কার্যকর করতে একাত্তেরের মতো ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিকাল ৩টায় টঙ্গীর মিলগেইট ময়দানে জেলা ১৪ দলের এক জনসভায় তিনি একথা বলেন।

টঙ্গী আওয়ামী লীগ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সভাপতিম-লীর সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

সভায় মতিয়া চৌধুরী বলেন, কোনো নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার আজ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।

যুদ্ধাপরাধীদের সঙ্গে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার সখ্যতা রয়েছে বলে তিনি দাবি করেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, জামায়াত শিবিরের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।

রাশেদ খান মেনন বলেন, বিএনপির সাথে আঁতাত করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাজপথে লাশ ফেলতে জামায়াত-শিবির এ হরতাল ডেকেছে। এটি প্রতিরোধ করতে হবে।