২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে ভিক্ষুক দম্পতির মৃত্যু

সুনামগঞ্জে মঙ্গলবার ভোর অগ্নিদগ্ধ হয়ে ভিক্ষুক দম্পতির মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 09:50 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

মৃত চান্দ আলী (৬৫) ও তার স্ত্রী হাবিবুন নেসা (৪৫) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, এই ভিক্ষুক দম্পতি পঞ্জগ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে একটি কুঁড়েঘরে থাকতেন।  

ভোর রাতে আগুন লেগে ঘরটিতে আগুন ধরলে আশেপাশে কেউ না থাকায় আগুন নেভানো যায়নি।

এলাকাবাসী আগুন দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে বলে জানান এসআই।