২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারা বিএনপির ৪৬ নেতাকর্মী কারাগারে

আওয়ামী লীগ নেতার করা একটি মামলায় রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির ৪৬ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 02:40 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার রাজশাহীর বিচারিক হাকিম নাসরিন আকতার এ আদেশ দেন।

এর আগে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হক বলেন, গত ৯ ডিসেম্বর বিরোধী দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে হামলায় আওয়ামী লীগ নেতাকর্মীর এবং পুলিশের মোটরসাইকেল ভাংচুর করা হয়।

ওইদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ডিএম জিয়াউর রহমান ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাকসহ ৬২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে বাগমারা থানায় একটি মামলা করেন।

১৭ ডিসেম্বর বাগমারা থানার এসআই হুমায়ন কবির অভিযোগপত্র দিলে আদালত তা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।