২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ভুয়া সেনা সদস্য আটক

ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে প্রতারণার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।  

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বুধবার দুপুরে বাগবাড়ি বাজার থেকে রাব্বি সোহেল তালুকদারকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

তবে, সোহেল তালুকদারের স্বজনরা জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন, প্রতারক নন।

র‌্যাব-১২ এর বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল র্দীঘদিন ধরে সেনাবাহিনীর বিগেডিয়ার জেনারেল পরিচয়ে এলাকায় বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন।

তিনি বাগবাড়ি গ্রামের প্রয়াত আজিজুল বারী তালুকদারের ছেলে।

তার বাড়িতে তল্লাশি চারিয়ে সেনাবাহিনীর পোশাক, সেনা কর্মকর্তাদের ব্যবহারের ব্যাচ, ক্যাপ, জুতা, মনোগ্রামসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে সোহেলের ভাই রাশিদুল আলম রিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই মানসিক ভারসাম্যহীন। এ কারণে তাকে ছয়বার পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তার ভাই কারো সঙ্গে প্রতারণা করেননি বলেও তিনি দাবি করেন।