২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে যান বিকল, দীর্ঘ জট

বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ওপর একটি ট্রাক বিকল হওয়ায় মঙ্গরবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিরাজগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 09:27 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

এ সময় সেতুর পূর্বপাড় টোল প্লাজা থেকে এলেঙ্গা এবং পশ্চিমপাড় টোল প্লাজা থেকে হাটিকুমরুল গোলচত্ত্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এমসিসিসি জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে সেতুর ২৭ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে চলাচল বন্ধ হয়ে যায়। 

এমসিসিসির প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, বুধবার সকাল ১১টার দিকে ট্রাকটি অপসারণ করা হলে একটি লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

সংস্কার ও ফাটল মেরামতের জন্য এক মাসেরও বেশি সময় ধরে সেতুর অপর একটি লেন বন্ধ আছে বলে তিনি জানান।

এদিকে, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী কোনো যানবাহন সেতু পার হতে না পারায় বিভিন্ন জাতীয় দৈনিক উত্তরাঞ্চলের ১৬ জেলায় সঠিক সময়ে পৌঁছতে পারেনি।

সিরাজগঞ্জ, প্রতিনিধি