২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িচংয়ে বুধবার হরতাল

ছাত্রলীগ নেতা সারোয়ার আলম পলাশ হত্যার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতা সারোয়ার আলম পলাশ হত্যার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। মঙ্গলবার বিকালে পলাশের দাফন শেষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ হরতালের ডাক দেন বলে জানান উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে উপজেলা সদরে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পলাশ ছুরিকাহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা আমির চান বেগম সোমবার মধ্য রাতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। বুড়িচং থানার ওসি খন্দকার গোলাম শাহনেয়াজ বলেন, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ দিকে মঙ্গলবার বিকালে বুড়িচং সরকারি আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহত পলাশের প্রথম এবং গ্রামের বাড়ি উপজেলার শিকারপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৬ ঘ.