২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে শিশু ধর্ষণ, আটক ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার কামাল হোসেনকে (১৬) গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়। এই ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৃষ্ণপুরার দিন মজুরের সাড়ে তিন বছরের মেয়েকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে প্রতিবেশী কামাল হোসেন ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে বাড়িতে দিয়ে কামাল পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামাল উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাচকানি এলাকার সিহাম্মদ মিয়ার ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০৪৫ ঘ.