২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় আগুনে পুড়েছে ২৪ দোকান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে আগুন লেগে ২৪ টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 05:16 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে আগুন লেগে ২৪ টি দোকান পুড়ে গেছে। ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই রমেশ চন্দ্র দাস জানান, সোমবার ভোর পৌনে ৪টার দিকে বাজারের ইকবাল মোল্লার মুদি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে স্বর্নালঙ্কার, মুদি ও কাপড়ের ২৪টি দোকান পুড়ে যায়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এসআই জানান। তবে ক্ষতিগ্রস্থ জয় মা জুয়েলার্সের মালিক সুজিৎ মধু জানান, ইকবাল মোল্লার দোকান থেকে আগুনের সূত্রপাট ঘটে। ওই দোকানে বিদ্যুতের লাইন নেই। সর্ট সার্কিট থেকে নয়, মশার কয়েলের আগুন থেকে আগুন লেগেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিকাইলসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১০৮ ঘ.