গাজীপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর স্টেশনরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপা পড়ে এক তরুণী ও তার ভাগ্নি নিহত হয়েছে।
নিহতরা হলেন- খালেদা আক্তার (২৩) ও তার বোনের মেয়ে সুমাইয়া (৭)।
টঙ্গী থানার এএসআই সামসুল হক জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে স্টেশন রোডে এ দুর্র্ঘটনা ঘটে।
খালেদা ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার খুশকান্দির খোরশেদ আলমের মেয়ে। সুমাইয়ার বাড়িও একই এলাকায়। তার বাবার নাম আলমগীর হোসেন।
এসআই জানান, খালেদা ভাগ্নিকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-নরসিংদী সড়কে চলাচলকারী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়ি ভাংচুর করলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিলে আধা ঘণ্টা পর যান চলাচল আবার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৩০৩ ঘ.
bdnews24