গাজীপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাখালিয়াচালার জেনিস কারখানার বাগানে বুধবার শিরিন আক্তারের (৫) অর্ধগলিত লাশ পাওয়া যায়।
শিরিনের বাবা মো. আবুল কালাম ওই এলাকায় রাজমিস্ত্রীর যোগালির কাজ করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, গত ১৪ নভেম্বর শিরিন বাড়ির পাশে গিয়ে নিখোঁজ হয়।
বুধবার কয়েকজন মহিলা ওই এলাকায় পাতা কুড়াতে গিয়ে গর্তের মধ্যে লাশ দেখতে পায়।
এ ঘটনায় শিশুর বাবা আবুল কালাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৪ ঘ.
bdnews24