ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংগঠনিক কর্মকা- জোরদার করতে যুবলীগের সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে।
যুবলীগের উপ-দপ্তর সম্পাদক নাসিম আল মমিন রুপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সালাউদ্দিন মাহমুদ জাহিদ ঢাকা বিভাগ (দক্ষিণ), আমির হোসেন গাজী চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ), আবু আহমেদ নাসিম পাভেল রাজশাহী, বদিউল আলম খুলনা, ফজলুল হক আতিক সিলেট, ফারুক হাসান তুহিন বরিশালে এবং এমরান হোসেন রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন।
গত ১৪ জুলাই আওয়ামী লীগের এই সহযোগী যুব সংগঠনটির নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান ওমর ফারুক চৌধুরী। এ ছাড়া আগের কমিটির প্রেসিডিয়াম সদস্য হারুন-অর-রশীদকে করা হয় সাধারণ সম্পাদক।
এর প্রায় দুই মাস পর ১২ সেপ্টেম্বর প্রকাশ করা হয় পূর্ণাঙ্গ কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৫৫ ঘ.
bdnews24