২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শিবিরের ১৩ নেতাকর্মী আটক

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত সন্দেহে টাঙ্গাইলে ইসলামী ছাত্র শিবিরের ১৩ নেতাকর্মীকেআটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

টাঙ্গাইল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত সন্দেহে টাঙ্গাইলে ইসলামী ছাত্র শিবিরের ১৩ নেতাকর্মীকেআটক করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের রাবনা বাইপাস থেকে তাদের আটক করা হয়। এরা হলেন মামুন মিয়া, শরিফুল ইসলাম, জাহিদ হাসান, জালাল উদ্দিন, আব্দুল কাদের, মাসুদ রানা, মুজাহিদুল ইসলাম নাঈম, নিজামুল হক, যুবায়ের হোসেন, রানা দেওয়ান, আলা আমীন, আশিকুর রহমান ও আলমগীর হোসেন। এদের বাড়ি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় বলে পুলিশ জানিয়েছে। টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, শহরের নাশকতার উদ্দেশ্যে নতুন বাসস্ট্যান্ডে লাঠি নিয়ে একত্রিত হয় এরা। পরে পরিকল্পনা পরিবর্তন করে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার কথা জানা গেছে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৯ ঘ.