২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে আটক ১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

বেনাপোল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে সীমান্তের পুটখালি বটতলা ও সাদিপুর বেলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন মালতী বাড়ই (৫০), প্রিয়াংকা বাড়ই (১২), সুব্রত বাড়ই (২৮), জিয়াদ আলী (৩৫), বিপুল বিশ্বাস (২৬), ভবেশ সিং (৬৫), আশালতা (৪৮), ঝরনা রানী (২৫), কমলা রানী (৪৫), শাহানুর (৩৫), শাহাদত (৮), কাত্তিক চন্দ্র (৩৫), সুভাষ চন্দ্র (৫০), যতীশ চন্দ্র (৫৫), শ্যামল বাইন (৪৫) ও অমুল্য চন্দ্র (৬০)। এরা মাগুরা ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। যশোর ২৬ বিজিবির বেনাপোল পুটখালী ক্যাম্পের সুবেদার সাইক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন বাংলাদেশি অবৈধপথে ভারত যাচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দালাল পালিয়ে গেছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৪২ ঘ.