ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় বিপণীবিতান জহুরা মার্কেটে আগুন লেগেছে। দমকল বাহিনীর কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দমকলকর্মী মো. আনিসুর রহমান নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে উত্তরার ওই বিপণীবিতানে আগুনের সূত্রপাত হয়।
তবে কীভাবে এই আগুন লেগেছে তা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি তিনি।
এরই মধ্যে দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরো তিনটি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দমকলকর্মী আনিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/১০১০ ঘ.
bdnews24