২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মাসে আগের বছরের চেয়ে আয় বেড়েছে গ্রামীণফোনের

দেশে গ্রাহক সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের প্রথম নয় মাসে রাজস্ব আয় করেছে ৬ হাজার ৯২৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৪ দশমিক ৬ ভাগ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 06:58 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গ্রাহক সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের প্রথম নয় মাসে রাজস্ব আয় করেছে ৬ হাজার ৯২৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৪ দশমিক ৬ ভাগ বেশি। প্রধানত ননভয়েস ও হোলসেল সেবায় রাজস্ব বাড়ার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রামীণফোন জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মোট রাজস্ব আয় হয়েছে ২ হাজার ২৮৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের প্রায় সমান। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোরে জনসেন বলেন, “এটি ছিল একটি ঘটনাবহুল প্রান্তিক, এই সময় একদিকে আমরা যেমন ১৫ বছরের জন্য দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়ন করতে পেরেছি, তেমনি কঠিন প্রতিযোগিতার কারণে ব্যবসায়িক ফলাফল ছিল স্থবির। তাছাড়া আর্থিক প্রভাব সৃষ্টিকারী কিছু রেগুলেটরি নির্দেশনা বাস্তবায়ন করতে হয়েছে।” তিনি জানান, আঞ্চলিক বাজার কার্যক্রমে নতুন করে জোর দেয়ায় গ্রামীণফোনের গ্রাহক আরো ১৭ লাখ বেড়েছে। কোম্পানির গ্রাহকসংখ্যা এখন ৪ কোটি ১০ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/০০৫৭ ঘ.