২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা ও ঈদের টানা ছুটিতে স্থলবন্দর

দূর্গা পূজা, ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে টানা বন্ধের কবলে পড়ছে দেশের স্থলবন্দরগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চাঁপাইনবাবগঞ্জ/দিনাজপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূর্গা পূজা, ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে টানা বন্ধের কবলে পড়ছে দেশের স্থলবন্দরগুলো। ছুটির কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন এবং দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে উভয় বন্দর দিয়েই পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন জানান, ২২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৩০ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুণরায় চালু হবে। দিনাজপুরের বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আগামী ১১ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কাজ বন্ধ থাকবে। এ বন্দর দিয়েও পাসপোর্টধারী যাত্রীরা বন্দের সময় চলাচল করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২১ ঘ.