সাতক্ষীরা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার রাত ১২টায় সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে এগুলো উদ্ধারের সময় কেউ আটক হয়নি।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার লোকমান হোসেন জানান, রাতে সীমান্তের গাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বস্তায় ভর্তি ১০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৫ ঘ.
bdnews24