২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুরে এক সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুরে এক সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বিরামপুর উপজেলা শাখার সহকারী কর্মকর্তা রজিব উদ্দিনের বিরুদ্ধে মামলাটি করেন ব্যাংকের দিনাজপুর কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রজিব উদ্দিন বিরামপুর সোনালী ব্যাংক শাখায় কর্মরত থেকে বিভিন্ন সময়ে গ্রাহকের ঋণ পরিশোধের টাকা ব্যাংকে জমা না করে অত্মসাত করেছেন। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে মাঠ পর্যায়ে ঋণের ৬২ লাখ ৪৩ হাজার ২৬৫ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া একই ঘটনায় জড়িত অভিযোগে বিরামপুর শাখার ব্যবস্থাপক মেহেরুল ইসলামকে প্রত্যাহার করে দিনাজপুর কর্পোরেট শাখায় সংযুক্ত করা হয়েছে। এদিকে ব্যাংক কর্মকর্তা রজিব উদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা আত্মসাত হয়ে থাকলে এরজন্য ব্যবস্থাপক মেহেরুল ইসলাম দায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭২৪ ঘ.