২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে খ্রিস্টানদের অনশন

খ্রিস্টান স¤প্রদায়ের জমি দখলের প্রতিবাদে বরিশাল নগরীতে প্রতীক অনশন করেছেন ওই জমিতে বসবাসকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্রিস্টান স¤প্রদায়ের জমি দখলের প্রতিবাদে বরিশাল নগরীতে প্রতীক অনশন করেছেন ওই জমিতে বসবাসকারীরা। শুক্রবার সকাল ১০টায় সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে অনশন শুরু হয়। একঘণ্টা পর বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খলিফা সাইদুর রহমান জুস খাইয়ে তাদের অনশন ভাঙান। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সিপিবি, খ্রিস্টান আন্তঃমণ্ডলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়াকার্স পার্টি, ক্যাথলিক চার্চ ও পাল পুরোহিত, চার্চ অব বাংলাদেশ ও প্যারিস পুরোহিত, খ্রিস্টান এসোসিয়েশনের সদস্যরা এবং বিভিন্ন খ্রিস্টান কলোনির বাসিন্দারা। এ সময় বক্তৃতা করেন গণ ঐক্য কেন্দ্রীয় কমিটির আহবায়ক পঙ্কজ ভট্টাচার্য, সিপিবি নেতা বিমল মুখার্জী, শিক্ষক নেতা দাস গুপ্ত আশিষ, কৃষক লীগ নেতা সাইফুল আলম গিয়াস, জাসদ নেতা আব্দুল হাই মাহাবুব, মুক্তিযোদ্ধা এনায়েত চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সুরজিৎ দত্ত লিটু, স্বপন দত্ত, সুভাষ চন্দ্র দাস, সুভাশীষ ঘোষ বাপ্পি প্রমুখ। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে খান সন্স কোম্পানির মালিকপক্ষকে দখল করা জমি ছেড়ে দেয়ার আহ্বান জানান। অনশন থেকে ঘোষণা করা পরবর্তী কর্মসূচি হল আগামী রোববার ১২টা থেকে ৪টা পর্যন্ত ব্যাপ্টিস্ট চার্চের সামনে অবস্থান ধর্মঘট। ২১ সেপ্টেম্বর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নগরীর ব্যাপ্টিস্ট মিশন সড়কে খ্রিস্টান স¤প্রদায়ের বাস্তুহারা হত দরিদ্রদের কলোনির আড়াই একর জমি গত ৮ সেপ্টেম্বর খান সন্স গ্র“পের অলিম্পিক প্রাপার্টিজ লিমিটেড দখল করে। এর প্রতিবাদে খ্রীস্টান স¤প্রদায় নগরীতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অলিম্পিক প্রপার্টিজ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ অ্যাসোসিয়েশনের কাছ থেকে এই জমি কিনেছে দাবি করছে। এদিকে এ জমির ওপর নির্মিত কলোনির বাসিন্দারা এ জমির ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন। খ্রিস্টান স¤প্রদায়ের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেন, চার্চের পক্ষ থেকে ট্রাস্টের জমি বিক্রির দলিল বাতিলের মামলায় জমির উপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। বরিশালের পুলিশ কমিশনার একেএম সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় দু’পক্ষকে আদালতে যাওয়ার জন্য বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.