নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষক ও কৃষি বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন শেষে নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিনের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাসদ নেতা বেলায়েত হোসেন, আবু নাঈম খাঁন বিপ্লব, তাফাজ্জল হোসেন দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, বিগত বাজেটে আগের বছরের তুলনায় কৃষিতে ৩৪২ কোটি ৪৮ লাখ টাকা কম বরাদ্দ দেওয়া হয়েছে। সার, বীজ, কীটনাশক, ডিজেল ও বিদ্যুতের দাম বেড়েছে।
ফলে কৃষিতে উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু কৃষক ফসল বিক্রিতে ন্যায্য মূল্য পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২০ ঘ.
bdnews24