২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস চাপায় শিশুসহ মা নিহত

আলফাডাঙ্গা আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় বাসের চাপায় মা ও মেয়ে নিহত এবং একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলফাডাঙ্গা আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় বাসের চাপায় মা ও মেয়ে নিহত এবং একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহত শামসুন্নাহার বোয়ালমারী উপজেলার মজুরদিয়া গ্রামের মৃত সরোয়ার হোসেনের স্ত্রী। সে সাতৈর জেআইডিএস সিনিয়র মাদ্রাসায় দপ্তরির কাজ করত। তার মেয়ে ইমাও (৫) নিহত হয়েছে। বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন জানান, দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুর থেকে আলফাডাঙ্গাগামী একটি লোকাল বাস ওই সড়কের সাতৈর মাদ্রাসার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনজনকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইমা মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় শামসুন্নাহার ও তার বোন রুশনিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে শামসুন্নাহারও মারা যান। রুশনিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩২ ঘ.