২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্কুলে ১০ দিন ধরে তালা

স্কুল পরিচালনা কমিটি গঠন ও প্রধান শিক্ষক নিয়ে দ্বন্দ্বের জেরে গাইবান্ধার সাদুল্ল¬াপুরের একটি স্কুলে ১০ দিন ধরে তালা ঝুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

গাইবান্ধা, ০৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল পরিচালনা কমিটি গঠন ও প্রধান শিক্ষক নিয়ে দ্বন্দ্বের জেরে গাইবান্ধার সাদুল্ল¬াপুরের একটি স্কুলে ১০ দিন ধরে তালা ঝুলছে। এলাকাবাসীর বাধার কারণে মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিশসহ গিয়েও আলদাতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তালা খুলতে পারেননি। গত ২৬ অগাস্ট াবদ্যালয়টিতে তালা দেয় এলাকাবাসী। তাই শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হলেও গত ১০ দিন ধরে কোনো ক্লাস হচ্ছে না। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, পুলিশ তালা খুলতে চাইলে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী বাধা দেন। “এ সময় শত শত নারী-পুরুষ স্কুল পরিচালানা কমিটি বাতিল ও বিদ্যালয়ে যোগ্য প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেন,” বলেন এসআই। শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তেজনাকর পরিস্থিতির কারণে বিদ্যালয়ে তালা খোলা সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিচালনা কমিটির সভাপতি আফছার আলী মণ্ডল বলেন, বিধি মোতাবেক পরিচালনা কমিটি গঠন ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিছু অভিভাবক ও স্থানীয় লোক উদ্দেশ্যমূলকভাবে এসব ঘটনা ঘটাচ্ছেন। বিক্ষুদ্ধ অভিভাবক ও এলাকাবাসী জানান, গোপনে পরিচালনা কমিটি নিয়োগ এবং টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৭ ঘ.