বগুড়া, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বগুড়ার গাবতলী উপজেলায় সোমবার ট্রেনের ধাক্কায় একটি ভটভটির তিন আরোহী নিহত হয়েছেন।
এরা হলেন আশরাফ (৩৫), জগন্নাথ (২০) ও সিরাজ (৫৫)।
গাবতলী থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, বিকাল পৌনে ৫টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটিটি যাত্রী ও মালামাল নিয়ে উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের বাহাদুরপুর রেলক্রসিং পার হচ্ছিল।
এ সময় সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার ধাক্কায় ভটভটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই এর চালকসহ তিনজন নিহত হন।
বগুড়া রেল স্টেশন মাস্টার বেলজুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাহাদুরপুর রেল ক্রসিং অনুমোদিত ক্রসিং নয়। দুর্ঘটনায় ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24