২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অটোবাইক চালককে জবাই

কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা মাঠ থেকে এক অটোবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 06:17 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

কুষ্টিয়া, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা মাঠ থেকে এক অটোবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত আসাদুল হক (২৭) কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর উত্তরপাড়া এলাকার মৃত খলিল শেখের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, শনিবার সন্ধ্যায় অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় আর ফেরেননি আসাদ। তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। অটোবাইকটিও উদ্ধার হয়নি। ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৫ ঘ.