২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ভাইকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় ভাইকে কুপিয়ে হত্যা করেছে আরেক ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

নরসিংদী, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় ভাইকে কুপিয়ে হত্যা করেছে আরেক ভাই। রোববার প্রথম প্রহরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ ঘটনা হয়। নিহত কবির হোসেন (৩২) চরসুবুদ্ধি গ্রামের মনসুর আলীর ছেলে। থানার ওসি আব্দুল বাতেন জানান, কবির হোসেনের সঙ্গে বড় ভাই বজলু ও হযরত আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই বজলু, হযরত আলী ও ভাতিজা শামীম তাকে এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে রায়পুরা থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৪৯ ঘ.