২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা মামলা: আসামি আশরাফুলের জামিন

নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার অভিযোগপত্রে নাম রয়েছে এমন এক আসামির জামিন মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নরসিংদী, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার অভিযোগপত্রে নাম রয়েছে এমন এক আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। নরসিংদীর জেলা ও দায়রা জজ মো. শাহজাহান মঙ্গলবার আশরাফুল সরকারের জামিন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক আব্দুল কাইয়ূম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। গত বছর এক নভেম্বর রাতে নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় লোকমানের ভাই কামরুজ্জামান আশরাফুল সরকারসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর ১৫ নভেম্বর ঢাকার উয়ারী এলাকা থেকে এ মামলার আসামি আশরাফুল সরকারেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল মামলার এজাহারভুক্ত তিন আসামি আশরাফুল সরকার, তার বড় ভাই আব্দুল মতিন সরকার ও মোবারক হোসেন মোবাসহ এজাহার বহির্ভূত আরো নয়জনকে আসামি করে গত ২৪ জুন আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দেওয়া হয়। এই অভিযোগপত্রের বিরুদ্ধে গত ২৪ জুলাই আদালতে নারাজি দেন মামলার বাদী কামরুজ্জামান। পরদিন শুনানি শেষে বাদীর নারাজির আবেদন খারিজ করে অভিযোগপত্রটি গ্রহণ করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪০ ঘ.