২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

মেহেরপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে ডিবি পুলিশের একটি দল উপজেলার গাংনীর গ্রামে এ অভিযান চালায়। আটক বিল্লাল হোসেন (৪০) ওই গ্রামের নুর হোসেনের ছেলে। মেহেরপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাফারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে এ তল্লাশি চালানো হয়। পুলিশ এসময় তার বিছানার নিচ থেকে ভারতে তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আটক বিল্লাল ডিবি পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৬ ঘ.