২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ছিনতাইকারীর ছুরিতে নিহত ১

রাজধানীর মিরপুরে নিজের বাসার সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 06:08 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে নিজের বাসার সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার ভোরে মিরপুর ৬ নম্বরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মো. শাহজাহান ভ্ূঁইয়া (৫৫) পুরান ঢাকার ইসলামপুরের মেঘনা টেড্রার্স কাপড়ের দোকানের ব্যবস্থাপক ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার শ্যামনগরে। নিহতের ভাতিজা আজাদ ভূঁইয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, কমলাপুর রেল স্টেশনে যাওয়ার জন্য ভোরে মিরপুর ৬-এর তিন নম্বর সড়কের ৪৫/৪৬ বাসার সামনে অটো রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন শাহাজাহান ও তার মেয়ে লাভলী বেগম। লাভলীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল। এ সময় তিন ছিনতাইকারী শাহজাহানের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া চেষ্টা করলে তিনি তাদের বাধা দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা শাহজাহানের পেটে কয়েকবার ছুরি মেরে পালিয়ে যায়। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সকাল সাড়ে ৯টার দিকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের পেটে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১২০০ ঘ.