চাঁদপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন সরকারি স্থানে একটি পুকুর ভরাটের প্রতিবাদে চাঁদপুরে চাঁদপুর-কুমিল্লা সড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত মহামায়া এলাকায় এ অবরোধে চাঁদপুর-কুমিল্লা সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পুকুর ভরাট করা স্থগিত করার পর সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয় এবং ড্রেজিংয়ের সাহায্যে পুকুর ভরাট করার কাজ স্থগিত রাখা হয়েছে।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. স্বপন মাহমুদ বলেন,
“আমরা চাই, মসজিদ ও মাদ্রাসার কথা চিন্তা করে যাতে অন্য কাউকে পুকুরটি বরাদ্দ দেওয়া না হয়।”
এলাকাবাসীর জানায়, মহামায়া বাজারের আল-জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম মহামায়া মাদ্রাসা ও এতিমখানা এবং মহামায়া জামে মসজিদ সংলগ্ন সরকারি জায়গায় পুকুরটি দীর্ঘ দিন থেকে মাদ্রাসার ছাত্র ও মুসল্লিদের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে।
স¤প্রতি একটি মহল পুকুরটি লিজ নিয়ে ড্রেজিংয়ের সাহায্যে ভরাট কাজ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬২৬ ঘ.
bdnews24