২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকদিন বন্ধ থাকবে যাত্রাবাড়ীর আড়াই হাজার টেলিফোন

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণ স্থলের কাছে ভূগর্ভস্থ ক্যাবল স্থানান্তরের কারণে সায়েদাবাদ যাত্রাবাড়ী এক্সচেঞ্জের প্রায় আড়াই হাজার টেলিফোন সংযোগ কিছুদিন বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণ স্থলের কাছে ভূগর্ভস্থ ক্যাবল স্থানান্তরের কারণে সায়েদাবাদ যাত্রাবাড়ী এক্সচেঞ্জের প্রায় আড়াই হাজার টেলিফোন সংযোগ কিছুদিন বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১০ অগাস্ট থেকে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, দক্ষিণ যাত্রাবাড়ী, উত্তর যাত্রাবাড়ী, জনপথ মোড়, মানিকনগর, ধলপুর, আর কে মিশন রোড, গোলাপবাগ এবং সংশ্লিস্ট এলাকায় টেলিফোন সংযোগ কিছুদিনের জন্য বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিটিসিএল জানায়, যত তাড়াতাতি সম্ভব স্থানান্তর কাজ শেষ হওয়ার পর বন্ধ টেলিফোন সংযোগ পর্যায়ক্রমে সচল করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৬২১ ঘ.