২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

সিরাজগঞ্জের তাড়াশে চালককে শ্বাসরোধে হত্যা করে সিএনজি চালিত অটোরিলগভ ছিনতাই করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

সিরাজগঞ্জ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশে চালককে শ্বাসরোধে হত্যা করে সিএনজি চালিত অটোরিলগভ ছিনতাই করা হয়েছে। শনিবার রাতে নাটোর-বনপাড়া মহাসড়কের ৯নং সেতুর নিচে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত চালক শফিকুল ইসলাম (২২) নাটোরের গুরুদাসপুর থানার জমাইনগর গ্রামের মুকুল হোসেনের ছেলে। তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা চালক শফিকুলকে হত্যা করে তার লাশ নাটোর-বনপাড়া মহাসড়কের ৯নং সেতুর নিচে ফেলে রাখে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই নিহতের পরিবারের লোকের লাশ নিয়ে যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৫ ঘ.