ঝিনাইদহ, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদরে এক ‘চরমপন্থি ক্যাডারকে’ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মধুহাটী ইউনিনের বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিটন (২৮) চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তিনি যাদবপুর গ্রামের আবু মিয়ার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, লিটনকে বাড়ি থেকে বড়বাড়ি গ্রামের ছানা উদ্দিন মেম্বারের বাঁশ বাগানে ডেকে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে।
চরমপন্থি ক্যাডার লিটনের বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা রয়েছে বলে ওসি ইকবাল বাহার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১৪৭ ঘ.
bdnews24