গাজীপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনের পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল বারী হেলাল।
বুধবার বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন হেলাল।
কারারক্ষক আবুল বাশার সাংবাদিকদের বলেন, উত্তরা মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া হেলালের জামিনের কাগজ-পত্র কারাগারে আসার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মারামারি ও ভাংচুরের এক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন হেলাল। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও গত ২৬ জুন তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24